আয় করুন — Affiliate প্রোগ্রাম

সুদূরযাত্রার বই পছন্দ করেন? বন্ধু, পরিবার বা আপনার ফলোয়ারদের সাথে শেয়ার করুন — আর প্রতিটি বিক্রি থেকে আয় করুন।

কীভাবে কাজ করে

  • নিচের ফর্মে আবেদন করুন। অনুমোদনের পর আপনি পাবেন নিজের একটি কুপন কোড ও রেফারেল লিংক।
  • আপনার কোড দিয়ে কেউ কিনলে ক্রেতা পাবেন ১০% ছাড়।
  • আর আপনি পাবেন সেই অর্ডারের ২০% কমিশন।
  • নিজের ড্যাশবোর্ডে দেখবেন কতজন কিনেছে, কত আয় হলো — সব রিয়েল-টাইমে।

উদাহরণ

কেউ আপনার কোড দিয়ে “ফাদি” (১৯৯৳) কিনলে তিনি দেবেন ১৭৯৳, আর আপনি পাবেন প্রায় ৩৬৳। দশজন কিনলে ৩৬০৳!

পেমেন্ট

  • কমিশন গণ্য হয় পেমেন্ট যাচাই হয়ে অর্ডার সম্পন্ন (Completed) হলে।
  • ন্যূনতম ২০০৳ জমা হলে মাসে একবার bKash বা Nagad-এ পাঠানো হয়।
  • কম্বো অফারে কুপনের ছাড় প্রযোজ্য নয়।

নিয়মাবলী

  • নিজের কোড দিয়ে নিজে কেনা যাবে না।
  • স্প্যাম, ভুয়া রিভিউ বা ভুল তথ্য দিয়ে প্রচার করলে অ্যাকাউন্ট বাতিল হবে।
  • রিফান্ড হওয়া অর্ডারের কমিশন বাদ যাবে।
  • বিস্তারিত শর্তাবলী-তে।

এখনই যোগ দিন

✍️ ফর্মের Preferred Coupon Code ঘরে নিজের নাম দিয়ে একটা ছোট কোড লিখুন — ইংরেজি অক্ষর ও সংখ্যায়, যেমন RAHIM10। এই কোড দিয়েই ক্রেতা ছাড় পাবেন, আর আপনি পাবেন কমিশন।

My Affiliate Coupons