শর্তাবলী (Terms & Conditions)

সর্বশেষ হালনাগাদ: ২৪ নভেম্বর ২০২৬

sudurzatra.com ব্যবহার বা এখান থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।

পণ্য ও লাইসেন্স

  • এখানে বিক্রি হওয়া সব ই-বুক ও অডিওবুক শুধুমাত্র ক্রেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য।
  • ফাইল কপি করে অন্যকে দেওয়া, পুনরায় বিক্রি করা, অনলাইনে আপলোড বা শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সব কনটেন্টের কপিরাইট সুদূরযাত্রার।

দাম ও পেমেন্ট

  • সব দাম বাংলাদেশি টাকায় (৳)।
  • পেমেন্ট bKash/Nagad-এর মাধ্যমে নেওয়া হয়। পেমেন্ট যাচাইয়ের পর অর্ডার সম্পন্ন হয়।
  • ভুল বা ভুয়া Transaction ID দিলে অর্ডার বাতিল হবে।

ডেলিভারি

পেমেন্ট যাচাই হলে ডাউনলোড লিংক ইমেইলে পাঠানো হয় এবং My Account → Downloads থেকেও পাওয়া যায়। ডিজিটাল পণ্য, তাই কোনো ফিজিক্যাল ডেলিভারি নেই।

রিফান্ড

রিফান্ড সংক্রান্ত বিস্তারিত দেখুন আমাদের রিফান্ড নীতি পেজে।

Affiliate প্রোগ্রাম

  • অনুমোদিত affiliate তার কুপন কোড বা রেফারেল লিংক দিয়ে হওয়া প্রতিটি সম্পন্ন (Completed) অর্ডারের ২০% কমিশন পাবেন; কোড ব্যবহারকারী ক্রেতা ১০% ছাড় পাবেন (কম্বো অফার ব্যতীত)।
  • ন্যূনতম ২০০৳ জমা হলে মাসে একবার bKash/Nagad-এ কমিশন পরিশোধ করা হয়।
  • নিজের কোড দিয়ে নিজে কেনা, স্প্যাম, ভুয়া রিভিউ বা বিভ্রান্তিকর প্রচার নিষিদ্ধ; এমন হলে কমিশন বাতিল ও অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
  • রিফান্ড বা বাতিল হওয়া অর্ডারের কমিশন প্রযোজ্য নয়। সুদূরযাত্রা যেকোনো সময় কমিশনের হার বা নিয়ম পরিবর্তন করতে পারে; পরিবর্তন এই পেজে প্রকাশ করা হবে।

গ্যাজেট পণ্য (সুদূরযাত্রা গ্যাজেট)

  • সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি চার্জ: এক্সেসরিজ ১২০৳; ল্যাপটপ, মনিটর ও অন্যান্য ভারী পণ্যের চার্জ আলাদা, যা পণ্যের পেজ ও চেকআউটে দেখানো হবে।
  • ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করতে ১৫০৳ অগ্রিম bKash/Nagad-এ দিতে হবে। অগ্রিমের টাকা মোট মূল্য থেকে বাদ যায়।
  • অগ্রিম যাচাইয়ের পর সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি হয়; জেলাভেদে সময় কম-বেশি হতে পারে।
  • ডেলিভারির সময় পণ্য দেখে নিন। ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে ৩ দিনের মধ্যে অর্ডার নম্বরসহ জানাতে হবে; যাচাই করে পরিবর্তন বা ফেরতের ব্যবস্থা করা হবে।
  • ক্রেতা পণ্য গ্রহণ না করলে বা ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে অগ্রিমের টাকা ফেরতযোগ্য নয়।
  • ওয়ারেন্টি থাকলে তার মেয়াদ ও শর্ত পণ্যের পেজে উল্লেখ থাকবে।

পরিবর্তন

প্রয়োজন হলে আমরা এই শর্তাবলী হালনাগাদ করতে পারি; পরিবর্তিত শর্ত এই পেজে প্রকাশ করা হবে।

যোগাযোগ

যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: ইমেইল sudurzatra@gmail.com, ফোন/WhatsApp: 01339437765, অথবা আমাদের Contact পেজ থেকে।