রিফান্ড নীতি (Refund Policy)

সর্বশেষ হালনাগাদ: ২৪ নভেম্বর ২০২৬

সুদূরযাত্রা (Sudurzatra) ডিজিটাল পণ্য বিক্রি করে — ই-বুক (PDF) ও অডিওবুক (MP3)। ডিজিটাল ফাইল একবার ডাউনলোড হয়ে গেলে তা ফেরত নেওয়া সম্ভব নয়, তাই আমাদের রিফান্ড নীতি নিচের মতো:

কখন রিফান্ড বা সমাধান পাবেন

  • ভুল করে একই পণ্য দুইবার কিনে ফেললে — অতিরিক্ত পেমেন্ট পুরো ফেরত দেওয়া হবে।
  • পেমেন্ট করেছেন কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে ডাউনলোড লিংক পাননি এবং আমরা সমস্যার সমাধান করতে পারিনি — পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • ফাইল নষ্ট (corrupt), খুলছে না বা ভুল ফাইল পেয়েছেন — আমরা সঠিক ফাইল দেব; তা সম্ভব না হলে টাকা ফেরত দেওয়া হবে।

কখন রিফান্ড প্রযোজ্য নয়

  • ফাইল সফলভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর “পছন্দ হয়নি” বা “মত বদলেছে” এমন কারণে।
  • পণ্যের বিবরণে যা লেখা ছিল তা পড়ে না কেনার কারণে ভুল প্রত্যাশা থেকে।

কীভাবে আবেদন করবেন

কেনার ৭ দিনের মধ্যে আপনার অর্ডার নম্বর, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেটি ও Transaction ID (TrxID) সহ আমাদের জানান। আমরা ২–৩ কর্মদিবসের মধ্যে উত্তর দেব। অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (bKash/Nagad) সেই নম্বরেই ৩–৭ কর্মদিবসের মধ্যে ফেরত পাঠানো হবে।

যোগাযোগ

যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: ইমেইল sudurzatra@gmail.com, ফোন/WhatsApp: 01339437765, অথবা আমাদের Contact পেজ থেকে।