মেহফিল শেষে — গজল · শায়েরি · নজম (ই-বুক)

99৳ 

প্রতিটি মানুষের ভেতরে একটা মেহফিল বসে। সেখানে কেউ গান গায় না, কেউ বাহবা দেয় না — শুধু রাত গভীর হলে কিছু মুখ এসে বসে: যে মানুষটা চলে গেছে, যে কথাটা বলা হয়নি, যে অপেক্ষাটা আজও শেষ হয়নি।

  • ✒️ গজল, শায়েরি ও নজম — পাঁচ মেহফিলে ৩৫টি লেখা
  • 📖 উর্দু-ফারসি শব্দের শব্দার্থসহ, ৮২ পৃষ্ঠা
  • 📘 ফরম্যাট: PDF ই-বুক · ফোন, ট্যাব ও কম্পিউটারে
  • ✅ পেমেন্ট যাচাইয়ের পর ইমেইলে ডাউনলোড লিংক
  • 🔒 আপনার কপির প্রতিটা পাতায় আপনার ইমেইল ও ফোন নম্বর ছাপা থাকবে। দয়া করে PDF অন্যকে শেয়ার করবেন না।

এখনই কিনুন — ৯৯৳ →

বর্ণনা

শুরুর কথা

প্রতিটি মানুষের ভেতরে একটা মেহফিল বসে।

দিনের বেলা আমরা সেই মেহফিলের দরজা বন্ধ রাখি। হাসি, কাজ করি, ভালো আছি বলি। তারপর কোনো এক রাতে একটা পুরোনো গান, একটা চেনা গন্ধ কিংবা একটা না-পাঠানো মেসেজ এসে দরজাটা খুলে দেয়।

এই বইয়ের গজল আর শায়েরিগুলো সেই খোলা দরজার পাশে বসে লেখা। এগুলো তাড়াহুড়ো করে পড়ার জন্য নয়। একটা শের পড়ে থামুন। চোখ বন্ধ করুন। দেখবেন, কারও মুখ মনে পড়ছে।

সেই মুখটাই এই বইয়ের আসল কবিতা। — ফাদি

পাঁচটি মেহফিল

  • প্রথম মেহফিল · ইশক — প্রথম দেখায় দিল জানে না, সে আর নিজের নেই
  • দ্বিতীয় মেহফিল · হিজর — বিচ্ছেদের রাতগুলো
  • তৃতীয় মেহফিল · ইন্তেজার — শেষ না হওয়া অপেক্ষা
  • চতুর্থ মেহফিল · মেহফিল — মানুষ, দুনিয়া আর তার দাম
  • পঞ্চম মেহফিল · রুহ — ফিরে যাওয়া, মাফ চাওয়া, থেকে যাওয়া

“যারা মেহফিল শেষে একা বসে থাকে, চেয়ারগুলো গুছিয়ে রাখার অজুহাতে।” — উৎসর্গ

লেখক: ফাদি · প্রকাশক: সুদূরযাত্রা প্রকাশনী · প্রথম প্রকাশ: নভেম্বর ২০২৬

পর্যালোচনা

এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।

“মেহফিল শেষে — গজল · শায়েরি · নজম (ই-বুক)&rdquo সর্বপ্রথম পর্যালোচনা করুন;

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সংশ্লিষ্ট পণ্য